Ads

১৭ বছর পর ব্রাজিলের বালন দ’র জয়, শীর্ষ ১২তে নেই কোনো আর্জেন্টাইন

আজ সোমবার রাতে প্যারিসে ২০২৪ সালের বালন দ’র জয়ীর নাম ঘোষণা করা হবে। কিন্তু গতকাল রাতেই একটি ছবি ফাঁস হয়েছে। সেখানে দেখা গেছে, বর্ষসেরা ফুটবলারের পুরষ্কারটি পেয়েছেন রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র।

ফাঁস হওয়া ছবি যদি সত্যি হয়ে থাকে, ২০০৭ সালের পর এই প্রথম কোনো ব্রাজিলিয়ান এই প্রার্থিত পুরষ্কারটি পাচ্ছেন। ২০০৭ সালে কাকা সর্বশেষ ব্রাজিলিয়ান হিসেবে বালন দ’র জিতেছিলেন।

এরপর মাত্র দুই বছর এই পুরষ্কার লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে যায়নি। দুবারই বিজয়ী ছিলেন মাদ্রিদের ফুটবলার। এ বছর আটবারের বিজয়ী মেসি ও পাঁচবারের বিজয়ী রোনালদো ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় না থাকায় এটা অবশ্য আগেই জানা ছিল যে নতুন বিজয়ী পাওয়া যাচ্ছে এবার।

আজ বাংলাদেশ সময় রাত ১২টার পর বালন দ’রের অনুষ্ঠান শুরু হবে। কিন্তু গতকাল একটি প্রিন্টেড কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে ভোটে ৬৩০ পয়েন্ট পেয়ে ভিনিসিয়ুস জুনিয়রই এবারের বিজয়ী।


Ballon
এই তালিকা ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে।

তার চেয়ে ৫৪ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। আর তৃতীয় হয়েছেন ভিনিসিয়ুসের ক্লাব সতীর্থ ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। তালিকায় ইউরো জেতা স্পেন ও রানার্সআপ হওয়া ইংল্যান্ডের খেলোয়াড়ই বেশি।

এই তালিকা অনুযায়ী কিলিয়ান এমবাপ্পে চতুর্থ, বায়ার্ন মিউনিখের হয়ে কিছুই না জেতা হ্যারি কেইন আছেন পাঁচে। অথচ স্পেনকে ইউরো জেতানোর নায়ক লামিল ইয়ামাল হয়েছেন সপ্তম। ম্যানচেস্টার সিটির আরলিং হলান্ড গতবার মেসির সঙ্গে পাল্লা দিয়ে দ্বিতীয় হলেও এবার হয়েছেন ষষ্ঠ। তাঁর সিটি সতীর্থ ফিল ফোডেন হয়েছেন অস্টম।

অথচ ইন্তের মিলানের হয়ে একাধিক শিরোপা জেতা ও আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো স্ট্রাইকার লওতারো মার্তিনেসের নাম তালিকার শীর্ষ ১২তেও নেই। অথচ ভাবা হচ্ছিল, ভিনিসিয়ুস, রদ্রি ও বেলিংহামের সঙ্গে মার্তিনেসও ফেবারিটদের তালিকায় থাকবেন।

তবে অনেকের চোখেই এবার পরিস্কার ফেবারিট ছিলেন ভিনিসিয়ুস। গত মৌসুমে মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতানোর পথে ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নস লিগে ১০ ম্যাচে ১০ গোলে অবদান রেখেছেন। লা লিগায়ও ২০ গোলে অবদান রেখেছেন।

ফাঁস হওয়া তালিকা অনুযায়ী বালন দ’রের শীর্ষ ফুটবলারদের তালিকা

ফুটবলার

পয়েন্ট

ভিনিসিয়ুস

৬৩০

রদ্রি

৫৭৬

বেলিংহাম

৪২২

এমবাপ্পে

৩১৭

কেইন

২০১

আর্লিং হলান্ড

১৯৫

ইয়ামাল

১২৮

ফোডেন

২৯

অলমো

২৫

ভির্ৎজ

২৪

কারভাহাল

১৭

রুডিগার

পয়েন্ট দেখা যাচ্ছে না

No comments

Powered by Blogger.